ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা কমাতে ৩ দেশের সঙ্গে যোগাযোগ করল কাতার

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৩ মে ২০২৬, ০৩:৩৫ পিএম

ছবি: সংগৃহীত

ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনা নিয়ে তুরস্ক, সৌদি আরব ও জর্ডানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে টেলিফোনে আলোচনা করেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ। আলোচনায় পাকিস্তানের নেতৃত্বে চলমান যুক্তরাষ্ট্র-ইরান মধ্যস্থতা উদ্যোগ গুরুত্ব পায়।

শুক্রবার মধ্যরাতে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল-এর সঙ্গে আলোচনায় আঞ্চলিক সংকট শান্তিপূর্ণ সংলাপের মাধ্যমে সমাধানের ওপর জোর দেওয়া হয়েছে।

এছাড়া উত্তেজনা কমাতে চলমান কূটনৈতিক প্রচেষ্টা আরও সমন্বিতভাবে এগিয়ে নেওয়ার বিষয়েও আলোচনা হয়। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতিতে এই যোগাযোগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

অন্যদিকে পাকিস্তানের নেতৃত্বাধীন মধ্যস্থতা উদ্যোগকে সমর্থন দিতে কাতারের একটি প্রতিনিধি দল বর্তমানে তেহরান অবস্থান করছে।

বিশ্লেষকদের মতে, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে কাতার, সৌদি আরব, তুরস্ক ও জর্ডানের সমন্বিত কূটনৈতিক তৎপরতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এনএফ৭১/একে



বিষয়:



Top