রাশিয়া-চীনের সম্পর্ক আগের চেয়ে আরও শক্তিশালী’, বললেন পুতিন-শি

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২১ মে ২০২৬, ০৩:৪৫ পিএম

ছবি: সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দুই দেশের সম্পর্ককে আগের চেয়ে আরও শক্তিশালী বলে উল্লেখ করেছেন। বুধবার বেইজিংয়ে অনুষ্ঠিত বৈঠকে তারা এ মন্তব্য করেন।

অর্থনৈতিক সহযোগিতা ও বৈশ্বিক উত্তেজনা নিয়ে আয়োজিত আলোচনায় ভ্লাদিমির পুতিন বলেন, বহির্বিশ্বের নানা চাপ থাকা সত্ত্বেও রাশিয়া ও চীনের পারস্পরিক সহযোগিতা দৃঢ় অবস্থানে রয়েছে। একই সঙ্গে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও গতিশীল হচ্ছে বলেও জানান তিনি।

বৈঠকে শি জিনপিং বলেন, চলমান বৈশ্বিক চ্যালেঞ্জের মধ্যেও রাশিয়ার সঙ্গে চীনের রাজনৈতিক আস্থা ও কৌশলগত সমন্বয় ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে।

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে শি জিনপিং বলেন, যুদ্ধের অবসান ঘটলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল হবে এবং আন্তর্জাতিক বাণিজ্যের ওপর চাপও কমে আসবে।

দুই নেতার এ বৈঠককে আন্তর্জাতিক অঙ্গনে মস্কো ও বেইজিংয়ের ঘনিষ্ঠ সহযোগিতার গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে।

এনএফ৭১/একে



বিষয়:



Top