বেইজিং বৈঠকে শি জিনপিংকে ‘প্রিয় বন্ধু’ বললেন পুতিন
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২০ মে ২০২৬, ০৭:২৯ পিএম
ভ্লাদিমির পুতিন ও শি জিনপিংর মধ্যে চীনের বেইজিংয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে পুতিন আবারও শি জিনপিংকে ‘প্রিয় বন্ধু’ বলে উল্লেখ করেন এবং বলেন, রাশিয়া ও চীনের সম্পর্ক বর্তমানে অভূতপূর্ব উচ্চ পর্যায়ে পৌঁছেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পর চীন সফরের পরপরই মঙ্গলবার গভীর রাতে বেইজিং পৌঁছান পুতিন। তাকে স্বাগত জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। চলতি বছরে এটিই রুশ প্রেসিডেন্টের প্রথম বিদেশ সফর।
বুধবার সকালে দুই নেতার সংক্ষিপ্ত দ্বিপাক্ষিক বৈঠকে পুতিন বলেন, দীর্ঘদিন ধরে তিনি এই সাক্ষাতের অপেক্ষায় ছিলেন। জবাবে শি জিনপিং বলেন, উন্নয়ন ও পুনরুজ্জীবনের ক্ষেত্রে দুই দেশের একে অপরকে সহযোগিতা করা উচিত।
বৈঠকে জ্বালানি সহযোগিতা বিশেষ গুরুত্ব পায়। পুতিন জানান, চীনের জন্য রাশিয়া নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহকারী হিসেবেই থাকবে। বিশেষ করে ‘পাওয়ার অব সাইবেরিয়া-২’ গ্যাস পাইপলাইন প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
চীনে এটি পুতিনের ২৫তম রাষ্ট্রীয় সফর। সফরের অংশ হিসেবে দুই দেশের প্রতিনিধিদলের মধ্যে আলোচনা, বিভিন্ন নথিতে স্বাক্ষর এবং যৌথ বিবৃতি প্রকাশের সম্ভাবনার কথাও জানা গেছে।
বিশ্লেষকদের মতে, ইউক্রেন যুদ্ধ, পশ্চিমা নিষেধাজ্ঞা, জ্বালানি নিরাপত্তা ও বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতিও এই বৈঠকের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় ছিল।
এনএফ৭১/ওতু
বিষয়:
