ইরানে সামরিক যানের বহরে জমকালো গণবিয়ের আয়োজন

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৯ মে ২০২৬, ০৫:৪৫ পিএম

ছবি: সংগৃহীত

ইরানে সামরিক যান, অস্ত্র এবং গোলাবারুদের বাক্সকে কেন্দ্র করে ব্যতিক্রমী এক গণবিবাহ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

সোমবার রাজধানী তেহরানে এক হাজার দম্পতির জন্য এই গণবিবাহের আয়োজন করে দেশটির সরকার। এতে ঐতিহ্যবাহী বিয়ের রীতির পাশাপাশি দেশাত্মবোধক নানা প্রতীক ব্যবহার করা হয়। জাতীয় পতাকা ও প্রতিকৃতির পাশাপাশি সাধারণ সাজসজ্জার পরিবর্তে সামরিক যান ব্যবহার করে পুরো আয়োজনকে ভিন্ন রূপ দেওয়া হয়।

অনুষ্ঠানে মঞ্চ ও প্যান্ডেলের পরিবর্তে ট্যাঙ্ক, সামরিক যান এবং সারিবদ্ধভাবে সাজানো ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের বাক্স রাখা হয়। পুরো পরিবেশকে সাজানো হয় সামরিক আবহে।

বিয়ের শপথ গ্রহণের সময় নবদম্পতিরা অস্ত্র ও গোলাবারুদের বাক্সের ওপর বসে অংশ নেন। অনুষ্ঠানে কনেদের হাতে অস্ত্র বা রাইফেল তুলে দেওয়া হয়, যা এই আয়োজনকে আরও ব্যতিক্রমী করে তোলে।

আয়োজকদের মতে, এই ধরনের গণবিবাহ মূলত দেশের চলমান সামরিক পরিস্থিতি ও সংঘাতের মধ্যে জনগণের দেশপ্রেম, দৃঢ় মনোভাব এবং সরকারের প্রতি সংহতির প্রতীক হিসেবে উপস্থাপন করা হয়।

এনএফ৭১/একে



বিষয়:



Top