সৌদি আরবে ড্রোন হামলা, বাড়ছে উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৮ মে ২০২৬, ০৩:২৮ পিএম

ছবি: সংগৃহীত

সৌদি আরবে ড্রোন হামলার চেষ্টা চালানো হয়েছে। তবে দেশটির প্রতিরক্ষা বাহিনী তা প্রতিহত করতে সক্ষম হয়েছে। সোমবার সকালে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানিয়েছেন, সোমবার সকালে ইরাক থেকে তিনটি ড্রোন উৎক্ষেপণ করা হয়। ড্রোনগুলো সৌদি আকাশসীমায় প্রবেশ করার পর সেগুলো শনাক্ত করে ভূপাতিত করা হয়।

তিনি বলেন, আকাশসীমায় প্রবেশের পরই ড্রোন তিনটি ধ্বংস করা হয়েছে এবং পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও নাগরিকদের সুরক্ষার বিরুদ্ধে যেকোনো হুমকির জবাব দেওয়ার পূর্ণ অধিকার রিয়াদের রয়েছে।

মন্ত্রণালয় আরও জানায়, উপযুক্ত সময় ও স্থানে সৌদি আরব প্রয়োজনীয় সামরিক ব্যবস্থা গ্রহণ করবে এবং হামলার জবাব দেওয়া হবে।

এনএফ৭১/একে



বিষয়:



Top