নাইজেরিয়ায় আইএস কমান্ডারকে হত্যার দাবি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৭ মে ২০২৬, ০১:১৩ এএম

সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়ার যৌথ সামরিক অভিযানে ইসলামিক স্টেট (আইএস)-এর এক জ্যেষ্ঠ কমান্ডার নিহত হয়েছেন। শুক্রবার রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

ট্রাম্প বলেন, তার নির্দেশে মার্কিন বাহিনী ও নাইজেরিয়ার সশস্ত্র বাহিনী অত্যন্ত নিখুঁতভাবে একটি সুপরিকল্পিত ও জটিল অভিযান পরিচালনা করে। লক্ষ্য ছিল বিশ্বের অন্যতম সক্রিয় সন্ত্রাসীকে নির্মূল করা।

তিনি দাবি করেন, নিহত ব্যক্তি হলেন “আবু-বিলাল আল-মিনুকি”, যিনি আইএসের বৈশ্বিক সেকেন্ড-ইন-কমান্ড হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ট্রাম্প আরও বলেন, এই কমান্ডার আফ্রিকায় হামলা ও মার্কিনিদের লক্ষ্য করে আক্রমণের পরিকল্পনায় জড়িত ছিলেন। তার মৃত্যুর ফলে আইএসের কার্যক্রমে বড় ধাক্কা লাগবে বলেও তিনি মন্তব্য করেন।

এর আগেও নাইজেরিয়ায় আইএসবিরোধী অভিযানের নির্দেশ দেওয়ার কথা জানিয়েছিলেন ট্রাম্প। গত ডিসেম্বরে তিনি উত্তর-পশ্চিম নাইজেরিয়ায় “শক্তিশালী ও প্রাণঘাতী হামলা” চালানোর নির্দেশের কথা উল্লেখ করেন এবং খ্রিষ্টানদের ওপর হামলার অভিযোগও তোলেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top