ট্রাম্পের চীন সফর ‘কেলেঙ্কারি ও ব্যর্থতার’: সিনেটর চাক শুমার
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৬ মে ২০২৬, ১১:৩৯ পিএম
ডোনাল্ড ট্রাম্পের চীন সফরকে ‘কেলেঙ্কারি ও চরম লজ্জার বিষয়’ বলে তীব্র সমালোচনা করেছেন মার্কিন সিনেটের সংখ্যালঘু নেতা চাক শুমার।
এক বার্তায় তিনি বলেন, এই সফর যুক্তরাষ্ট্রের জনগণের জন্য কোনো সাফল্য বয়ে আনেনি। শুল্ক, বাণিজ্য, হরমুজ প্রণালী, পশ্চিম এশিয়ার যুদ্ধ বা ইউক্রেন যুদ্ধ—কোনো বিষয়েই উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি বলে দাবি করেন তিনি।
চাক শুমার আরও বলেন, এই সফর ছিল সম্পূর্ণ ব্যর্থ এবং এতে আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের অবস্থান আরও দুর্বল হয়েছে। তার ভাষায়, অভ্যন্তরীণ রাজনীতিতে যেমন ট্রাম্প কার্যকর নন, তেমনি বিদেশনীতিতেও তিনি ব্যর্থ।
তিনি আরও দাবি করেন, তাইওয়ান ইস্যুতে শি জিনপিং ট্রাম্পকে কঠোরভাবে সতর্ক করেছেন।
চীন সফর শেষে শুক্রবার বেইজিং ত্যাগ করেন ডোনাল্ড ট্রাম্প। তিন দিনের এই সফরে তিনি শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন।
সূত্র: পার্সটুডে
এনএফ৭১/ওতু
বিষয়:
