তিনদিনের সফর শেষে চীন ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৫ মে ২০২৬, ০৯:২৬ পিএম
তিনদিনের সফর শেষে চীন ত্যাগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার দুপুরের পর বিমানবাহিনীর বিশেষ উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ানে করে বেইজিং ছাড়েন তিনি।
এ সময় বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরে তার সম্মানে বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করা হয়। তিনদিন আগে চীনের রাজধানীতে পৌঁছান ট্রাম্প। সফরকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে টানা দুইদিন বৈঠক করেন তিনি।
দুই নেতার বৈঠকে বাণিজ্য, ইরান ও তাইওয়ানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয়। যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে চীনের সহযোগিতা কামনা করে। অন্যদিকে চীন জানায়, তাইওয়ানকে তারা একীভূত করতে বদ্ধপরিকর। এ বিষয়ে যুক্তরাষ্ট্র বাধা দিলে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলেও ইঙ্গিত দেয় বেইজিং।
বৈঠকে বাণিজ্যিক দিক থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল চীনের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের তৈরি বোয়িংয়ের ২০০টি উড়োজাহাজ কেনার প্রতিশ্রুতি।
এছাড়া সফরকালে ট্রাম্প চীনের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনাও পরিদর্শন করেন।
এনএফ৭১/একে
বিষয়:
