হরমুজ প্রণালি ও ইরান ইস্যুতে একমত ট্রাম্প–শি জিনপিং

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৫ মে ২০২৬, ০১:০৩ এএম

সংগৃহীত

হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত রাখা এবং ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার বিষয়ে একমত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

বেইজিংয়ে ট্রাম্পের তিন দিনের রাষ্ট্রীয় সফরের সময় অনুষ্ঠিত এক দ্বিপাক্ষিক বৈঠকে এ বিষয়ে দুই নেতা অভিন্ন অবস্থানে পৌঁছান বলে জানিয়েছে হোয়াইট হাউস।

বৈঠকে শি জিনপিং বলেন, চীন হরমুজ প্রণালির সামরিকীকরণের বিরোধী এবং এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথে কোনো ধরনের শুল্ক আরোপের উদ্যোগও সমর্থন করে না।

তিনি আরও জানান, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে চীন ভবিষ্যতে যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি তেল আমদানি করতে আগ্রহী।

দুই দেশই বৈশ্বিক স্থিতিশীলতা রক্ষার স্বার্থে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দেয়।

সফরের আগে ট্রাম্প আশা প্রকাশ করেছিলেন, চীন তাদের প্রভাব ব্যবহার করে ইরানকে যুক্তরাষ্ট্রের শর্ত অনুযায়ী আলোচনায় ফিরিয়ে আনতে ভূমিকা রাখবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top