ভারতে মন্দিরের দেয়াল ধসে প্রাণ গেল ৬ জনের

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৩ মে ২০২৬, ০৪:০৩ পিএম

ছবি: সংগৃহীত

ভারতের মহারাষ্ট্র রাজ্যে ভারী বর্ষণ ও ঝড়ো হাওয়ার মধ্যে একটি মন্দিরের দেয়াল ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৪ জন আহত হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যায় সাঙ্গলি জেলার মোদেওয়াড়ি গ্রামের মার্গুদেবী মন্দিরে এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, প্রতি মঙ্গলবার মন্দিরটিতে বিপুল সংখ্যক ভক্ত-দর্শনার্থীর সমাগম হয়। ঘটনার দিনও প্রায় ৩৫০ জন মানুষ মন্দির চত্বরে উপস্থিত ছিলেন।

সাঙ্গলি জেলা পুলিশের সুপারিন্টেনডেন্ট তুষার দোশি জানান, সন্ধ্যার দিকে হঠাৎ ভারী বৃষ্টি ও ঝড় শুরু হলে অনেকে মন্দিরের সীমানা দেয়ালের পাশে থাকা টিনশেডের নিচে আশ্রয় নেন। একপর্যায়ে দেয়ালের একটি অংশ ও টিনশেড ধসে পড়ে। এতে নিচে থাকা মানুষ চাপা পড়েন।

দুর্ঘটনার পর আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। সূত্র: এনডিটিভি

এনএফ৭১/একে



বিষয়:



Top