যুদ্ধবিরতি শেষ হতেই কিয়েভে ড্রোন হামলা চালাল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১২ মে ২০২৬, ১০:৫০ পিএম

সংগৃহীত

কিয়েভে রাশিয়ার ড্রোন হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ, যা তিন দিনের সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পরপরই সংঘটিত হয়।

মঙ্গলবার ভোরে কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তাকাচেঙ্কো জানান, শহরের আকাশে রাশিয়ার ড্রোন শনাক্ত করা হয়েছে এবং নাগরিকদের নিরাপদ স্থানে থাকার আহ্বান জানানো হয়েছে।

তিনি টেলিগ্রামে দেওয়া বার্তায় বলেন, সতর্কতা প্রত্যাহার না হওয়া পর্যন্ত সবাইকে আশ্রয়ে থাকতে হবে।

কর্তৃপক্ষ জানায়, যুদ্ধবিরতি শেষ হওয়ার পর এই প্রথম কিয়েভে বিমান হামলার সাইরেন বেজে ওঠে। একই সঙ্গে অঞ্চলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।

এর আগে তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা আসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর পক্ষ থেকে, যা ৯ থেকে ১১ মে পর্যন্ত কার্যকর ছিল। তিনি আশা প্রকাশ করেছিলেন, এটি চলমান যুদ্ধের সমাপ্তির সূচনা হতে পারে।

তবে যুদ্ধবিরতির সময়ও রাশিয়া ও ইউক্রেন একে অপরের বিরুদ্ধে বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলার অভিযোগ তোলে বলে জানা যায়।

এই ঘটনায় দুই দেশের মধ্যে চলমান সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

সূত্র: বাসস

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top