ইরানের অধিকার নিয়ে কঠোর অবস্থান জানালেন পার্লামেন্ট স্পিকার
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১২ মে ২০২৬, ১০:৪০ পিএম
মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ইরানি জনগণের ন্যায্য অধিকার স্বীকৃতি না দিলে আন্তর্জাতিক মহলের সামনে কার্যকর কোনো পথ নেই। তার মতে, এই অবস্থান অগ্রাহ্য করলে সংশ্লিষ্ট পক্ষগুলোকে রাজনৈতিক ও আর্থিকভাবে আরও বড় মূল্য দিতে হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানান, আলোচনায় থাকা ১৪ দফা প্রস্তাবের মাধ্যমে ইরানিদের অধিকার মেনে নেওয়াই সবচেয়ে যৌক্তিক ও বাস্তবসম্মত সমাধান।
তিনি সতর্ক করে বলেন, ইরানের অধিকার উপেক্ষা করে অন্য কোনো কৌশল শেষ পর্যন্ত ব্যর্থ হবে এবং এতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে।
গালিবাফ আরও বলেন, যুক্তরাষ্ট্রসহ সংশ্লিষ্ট দেশগুলো যদি বিষয়টি নিয়ে বিলম্ব করে, তবে তাদের আর্থিক ক্ষতির পরিমাণও বাড়বে এবং এর বোঝা বহন করতে হবে সাধারণ করদাতাদের।
তবে তিনি জোর দিয়ে বলেন, ইরান ইরানি জনগণের অধিকার আদায়ে দৃঢ় অবস্থানে রয়েছে এবং এ বিষয়ে কোনো আপসের সুযোগ নেই।
এ বিষয়ে বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা থাকায় পরিস্থিতি ও বক্তব্যগুলো আলাদাভাবে যাচাই করা প্রয়োজন বলে বিশ্লেষকরা মনে করছেন।
সূত্র: টাইমস অব ইসরায়েল
এনএফ৭১/ওতু
বিষয়:
