চীনের ৪ দফা প্রস্তাবে সমর্থন জানিয়েছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১২ মে ২০২৬, ০৮:১২ পিএম

সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও সংঘাত নিরসনে এবার নতুন কূটনৈতিক উদ্যোগ নিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি অঞ্চলটিতে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে চার দফা প্রস্তাব দিয়েছেন।

এই প্রস্তাবকে ইতোমধ্যে সমর্থন জানিয়েছে ইরানের রাষ্ট্রদূত আব্দুর রেজা রহমানি ফাজলি। এক বিবৃতিতে তিনি জানান, তেহরান এই শান্তি উদ্যোগকে স্বাগত জানাচ্ছে এবং এর বাস্তবায়নে বেইজিংয়ের সঙ্গে কাজ করতে প্রস্তুত।

রাষ্ট্রদূত ফাজলি আরও বলেন, এই পরিকল্পনার মূল লক্ষ্য হলো পারস্য উপসাগরীয় অঞ্চলে টেকসই নিরাপত্তা নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে উন্নয়ন ও সহযোগিতার সুযোগ বাড়ানো।

চীনের প্রস্তাবটি সাম্প্রতিক এক কূটনৈতিক আলোচনার সময় উঠে আসে, যেখানে আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি প্রক্রিয়া জোরদারের বিষয়টি গুরুত্ব পায়। ইরানের পক্ষ থেকে এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে, যা আঞ্চলিক নিরাপত্তায় চীনের বাড়তে থাকা কূটনৈতিক ভূমিকার প্রতি সমর্থন হিসেবে বিবেচিত হচ্ছে।

বিশ্লেষকদের মতে, এই ধরনের বহুপাক্ষিক শান্তি উদ্যোগ মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের সংঘাত প্রশমনে নতুন সম্ভাবনার দরজা খুলতে পারে, যদিও বাস্তবায়ন ও আস্থা গড়ে তোলা এখনো বড় চ্যালেঞ্জ।

 

 এনএফ৭১/ওতু



বিষয়:



Top