বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে জমি দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার

আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ১২ মে ২০২৬, ০৪:৩২ এএম

ছবি: সংগৃহীত

রের বেড়া নির্মাণের জন্য ভারতের সীমান্তরক্ষী বাহিনীকে জমি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আগামী ৪৫ দিনের মধ্যে সীমান্ত এলাকার প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পন্ন করা হবে।

সরকার গঠনের পর প্রথম মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ওই বৈঠকে মোট ছয়টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়, যার মধ্যে বাংলাদেশ সীমান্তসংলগ্ন এলাকায় বেড়া নির্মাণের জন্য জমি বরাদ্দ অন্যতম।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করা এবং অবৈধ অনুপ্রবেশ রোধ করাই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য। তিনি দাবি করেন, সীমান্ত পরিস্থিতি মোকাবিলায় দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবি।

তিনি আরও জানান, ভূমি ও রাজস্ব দপ্তরসহ সংশ্লিষ্ট প্রশাসনিক বিভাগগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে জমি হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ–ভারত সীমান্তের মোট দৈর্ঘ্য প্রায় চার হাজার কিলোমিটারের বেশি, যার একটি বড় অংশ পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত।



বিষয়:



Top