যুদ্ধ বন্ধে মার্কিন প্রস্তাবের জবাব দিল ইরান

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১১ মে ২০২৬, ০৬:২৯ এএম

ছবি: সংগৃহীত

মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের মাধ্যমে যুদ্ধ বন্ধের জন্য যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবের জবাব পাঠিয়েছে ইরান। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ।

রোববার আইআরএনএ জানিয়েছে, প্রস্তাবিত পরিকল্পনার প্রথম ধাপে সংঘাত বন্ধে গুরুত্ব দেওয়া হয়েছে। এ প্রস্তাব ঘিরে এখন আন্তর্জাতিক মহলে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে।

ইসলামাবাদ থেকে আল জাজিরার প্রতিবেদক কামাল হায়দার বলেন, পাকিস্তান ইতোমধ্যে ইরানের পাঠানো জবাব পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। এখন ওয়াশিংটনের প্রতিক্রিয়ার ওপরই নির্ভর করছে সংঘাত নিরসনের পরবর্তী অগ্রগতি।

তিনি আরও জানান, পাকিস্তান সফলভাবে ইরানের বার্তা গ্রহণ করায় পরিস্থিতির পরবর্তী ধাপের দিকে নজর রাখছে আন্তর্জাতিক মহল।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইতিবাচক সাড়া এলে চলমান উত্তেজনা প্রশমনের সম্ভাবনা তৈরি হতে পারে।

সূত্র: রয়টার্স।



বিষয়:



Top