ইরানের প্রেসিডেন্টের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ধর্মীয় বার্তা

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১১ মে ২০২৬, ১২:২৩ এএম

সংগৃহীত

মাসউদ পেজেশকিয়ান সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পবিত্র কোরআনের একটি আয়াত শেয়ার করেছেন।

শনিবার ইরনা প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, তিনি সূরা আলে ইমরান-এর ৬৪ নম্বর আয়াতটি পোস্ট করেন।

পোস্টে তিনি আহলে কিতাবদের উদ্দেশে শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান জানিয়ে আয়াতের অংশ উদ্ধৃত করেন—যার মূল বার্তা হলো আল্লাহ ছাড়া অন্য কারও ইবাদত না করা, তাঁর সঙ্গে কাউকে শরিক না করা এবং কাউকে প্রভু হিসেবে গ্রহণ না করা।

আয়াতে আরও বলা হয়েছে, যদি কেউ এই আহ্বান থেকে মুখ ফিরিয়ে নেয়, তবে বলা হবে—“তোমরা সাক্ষী থাকো যে আমরা আল্লাহর প্রতি আত্মসমর্পণকারী মুসলিম।”

এই পোস্টের মাধ্যমে পেজেশকিয়ান ধর্মীয় সহাবস্থান ও একত্ববাদের বার্তা তুলে ধরেছেন বলে মনে করা হচ্ছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top