শপথ অনুষ্ঠানে বাংলার জনগণকে প্রণাম জানালেন নরেন্দ্র মোদি
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১০ মে ২০২৬, ০৫:২৩ এএম
কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এক রাজনৈতিক শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে নতুন আলোচনা তৈরি হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্যে প্রথমবারের মতো ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী শপথ গ্রহণ করেন এবং তার নেতৃত্বে নতুন সরকার গঠিত হয়।
শপথগ্রহণ অনুষ্ঠানে হাজার হাজার সমর্থক ও দলীয় নেতাকর্মীর পাশাপাশি বিভিন্ন শীর্ষস্থানীয় নেতা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি রাজনৈতিকভাবে পশ্চিমবঙ্গে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত হিসেবে তুলে ধরা হচ্ছে।
অনুষ্ঠানের এক পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপস্থিত জনতার উদ্দেশে হাত নেড়ে অভিবাদন জানান। পরে তিনি বাংলার জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে করজোড়ে মাথা নত করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
সে সময় মঞ্চে শুভেন্দু অধিকারী এবং নবগঠিত মন্ত্রিসভার সদস্যরা প্রধানমন্ত্রীর পাশে অবস্থান করছিলেন।
এই ঘটনার একটি ভিডিও নিজের সামাজিক মাধ্যমে প্রকাশ করে প্রধানমন্ত্রী মোদি বাংলার জনগণকে প্রণাম জানিয়ে বলেন, জনগণের আশীর্বাদই গণতন্ত্রের প্রকৃত শক্তি।
দলটির পক্ষ থেকেও এই মুহূর্তকে পশ্চিমবঙ্গের জনগণের আস্থা ও সমর্থনের প্রতিফলন হিসেবে বর্ণনা করা হয়েছে।
এনএফ৭১/একে
বিষয়:
