পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৯ মে ২০২৬, ১০:৫৯ পিএম
পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। শনিবার (৯ মে) দুপুর ১২টায় কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড-এ রাজ্যপালের উপস্থিতিতে তিনি শপথ বাক্য পাঠ করেন।
শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও শীর্ষ রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
শপথ গ্রহণের পর নবগঠিত মন্ত্রিসভার সদস্যরাও একে একে শপথ নেন। মন্ত্রী হিসেবে শপথ নেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক এবং ক্ষুদিরাম টুডু।
অনুষ্ঠান ঘিরে ব্রিগেড চত্বরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। মঞ্চে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে.পি. নাড্ডা, কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নায়ডু, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথসহ কেন্দ্র ও রাজ্য বিজেপির শীর্ষ নেতারা।
এ ছাড়া কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান, স্মৃতি ইরানি, প্রফুল প্যাটেল এবং অভিনেতা থেকে রাজনীতিতে আসা মিঠুন চক্রবর্তী-সহ বহু বিশিষ্ট ব্যক্তিও উপস্থিত ছিলেন।
নতুন সরকার গঠনের এই শপথ অনুষ্ঠানকে ঘিরে পুরো কলকাতা জুড়ে উৎসবমুখর পরিবেশ এবং কড়া নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা গেছে।
এনএফ৭১/ওতু
বিষয়:
