আজ পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিবেন শুভেন্দু অধিকারী
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৯ মে ২০২৬, ০৯:৫১ পিএম
ভারতের পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী দায়িত্ব নিতে যাচ্ছেন বলে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে। আজ শনিবার (৯ মে) তিনি আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করবেন বলে জানানো হয়েছে।
গতকাল শুক্রবার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করে ভারতীয় জনতা পার্টি। এরপর থেকেই রাজধানী কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে—বিধানসভা ভবন, মহাকরণ এবং ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে—যুদ্ধকালীন প্রস্তুতির মতো আয়োজন চলছে।শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে পুরো শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শনিবার ভোর ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত কলকাতায় মালবাহী যানবাহনের চলাচল সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করা হবে বলে প্রশাসন জানিয়েছে। তবে জরুরি পরিষেবা এর আওতার বাইরে থাকবে।
নতুন দায়িত্ব গ্রহণের পর এবার বিরোধী দলনেতা নয়, সরাসরি মুখ্যমন্ত্রী হিসেবে বিধানসভায় প্রবেশ করবেন শুভেন্দু অধিকারী। তার জন্য বিধানসভায় নির্ধারিত মুখ্যমন্ত্রীর কার্যালয় নতুনভাবে সাজানো হয়েছে এবং প্রয়োজনীয় নথিপত্র ও আসবাবপত্র পুনর্বিন্যাস করা হয়েছে।
এদিকে প্রায় চার বছর পর খুলে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের সাবেক শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-এর অফিস কক্ষ। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তারের পর এতদিন ওই ঘরটি তালাবদ্ধ ছিল। শুক্রবার সেটি পরিষ্কার করে নামফলক সরিয়ে ফেলা হয়। প্রশাসনিক সূত্র অনুযায়ী, ওই কক্ষটি এখন নতুন সচিবালয় ব্যবস্থার কাজে ব্যবহার করা হতে পারে।
শপথগ্রহণ অনুষ্ঠানকে ঘিরে কলকাতা জুড়ে এখন উৎসব ও রাজনৈতিক উত্তেজনার মিশ্র পরিবেশ বিরাজ করছে।
এনএফ৭১/ওতু
বিষয়:
