ভবানীপুরে বড় ব্যবধানে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৫ মে ২০২৬, ১২:৫৩ এএম
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার ভবানীপুর আসনে প্রাথমিক গণনায় ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস-এর নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন।
প্রতিদ্বন্দ্বী হিসেবে এখানে রয়েছেন বিরোধী দল ভারতীয় জনতা পার্টি-এর প্রার্থী শুভেন্দু অধিকারী।
ইভিএমে পঞ্চম দফার গণনা শেষে পাওয়া তথ্যে দেখা যায়, মমতা বন্দ্যোপাধ্যায় ২৫ হাজার ৯৪২ ভোট পেয়েছেন। অন্যদিকে শুভেন্দু অধিকারী পেয়েছেন ৯ হাজার ২৩৬ ভোট। এতে দুই প্রার্থীর মধ্যে ব্যবধান দাঁড়িয়েছে ১৬ হাজার ৭০৬ ভোট।
তবে ভোট গণনা এখনো চলমান থাকায় চূড়ান্ত ফলাফল ঘোষণার আগে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
তথ্যসূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
এনএফ৭১/ওতু
বিষয়:
