ইরানের জন্য নতুন বাণিজ্য করিডর চালু করল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬, ১২:০৪ এএম

সংগৃহীত

মার্কিন নিষেধাজ্ঞার চাপের মধ্যে ইরানের অর্থনীতিকে সচল রাখতে নতুন বাণিজ্য করিডর চালুর ঘোষণা দিয়েছে পাকিস্তান। এই ব্যবস্থার মাধ্যমে তৃতীয় দেশ থেকে আমদানি করা পণ্য এখন পাকিস্তানের ভূখণ্ড ব্যবহার করে সরাসরি ইরান-এ পৌঁছাতে পারবে।

বিবিসির প্রতিবেদনের বরাত অনুযায়ী, করাচি বন্দরসহ মোট ছয়টি কৌশলগত রুট এই ট্রানজিট ব্যবস্থার আওতায় আনা হয়েছে। এর মধ্যে রয়েছে করাচি বন্দর, গাবদ-গোয়াদার রুট এবং তাফতান-কোয়েটা করিডরের মতো গুরুত্বপূর্ণ সংযোগপথ।

পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই উদ্যোগের ফলে করাচি বন্দরে আটকে থাকা ইরানগামী প্রায় তিন হাজার কন্টেইনারের জট দ্রুত নিরসন হবে। একই সঙ্গে সরবরাহ ব্যবস্থা আরও দ্রুত ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, এই করিডর চালুর ফলে আঞ্চলিক বাণিজ্য প্রবাহে নতুন গতি আসবে এবং পাকিস্তান-ইরান অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে। তবে ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে এই উদ্যোগ ভবিষ্যতে আন্তর্জাতিক নজরদারির মধ্যে থাকতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top