ইরানের স্বার্থে রাশিয়া সবকিছু করবে: ভ্লাদিমির পুতিন

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬, ০৭:০৭ এএম

ছবি: সংগৃহীত

ইরানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের স্বার্থ রক্ষা ও অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় রাশিয়া সম্ভাব্য সব ধরনের উদ্যোগ নেবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে বৈঠক শেষে পুতিন এ কথা বলেন। স্থানীয় সংবাদ সংস্থার বরাতে বিষয়টি জানা গেছে।

বৈঠকে পুতিন বলেন, ইরানসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের স্বার্থে রাশিয়া সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে। তিনি আশা প্রকাশ করে বলেন, বর্তমানের কঠিন সময় অতিক্রম করে ইরানের জনগণ আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে এবং দেশটিতে শান্তি প্রতিষ্ঠিত হবে।

এনএফ৭১/একে



বিষয়:



Top