হরমুজ প্রণালি ও যুক্তরাষ্ট্রের দাবির বিষয়ে কঠোর অবস্থানে ইরান

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৩৫ পিএম

সংগৃহীত

মোহাম্মদ বাকের কালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এক ঘণ্টার মধ্যে একাধিক দাবি করেছেন, যেগুলো সবই মিথ্যা। তার মতে, এসব বক্তব্য দিয়ে যুদ্ধেও সফল হয়নি যুক্তরাষ্ট্র, আলোচনায়ও কোনো ফল পাবে না।

তিনি আরও বলেন, অবরোধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালি খোলা থাকবে না। এই প্রণালি দিয়ে জাহাজ চলাচল কেবল নির্ধারিত পথ ও ইরানের অনুমতির ভিত্তিতেই সম্ভব হবে।

কালিবাফের মতে, প্রণালি খোলা বা বন্ধ রাখা এবং এর নিয়ম-কানুন বাস্তব পরিস্থিতির ওপর নির্ভর করবে, সামাজিক যোগাযোগমাধ্যম বা রাজনৈতিক বক্তব্যের ওপর নয়। তিনি বলেন, গণমাধ্যম ও তথ্যযুদ্ধ জনমত প্রভাবিত করার একটি গুরুত্বপূর্ণ অংশ হলেও ইরানের জনগণ এসব কৌশলে প্রভাবিত হবে না।

এই মন্তব্য এসেছে এমন এক সময়ে, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা এবং নৌপথ নিরাপত্তা নিয়ে আলোচনা ও পাল্টাপাল্টি বক্তব্য চলছে।

সূত্র: পার্সটুডে

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top