হরমুজ প্রণালি ঘিরে নতুন উত্তেজনা, কঠোর অবস্থানে আইআরজিসি
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬, ০১:২৩ এএম
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) হরমুজ প্রণালিকে ঘিরে নতুন করে উত্তেজনার ইঙ্গিত দিয়েছে।
বাহিনীটির প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, প্রণালির পূর্ব অংশে আইআরজিসির নৌবাহিনীর সতর্কবার্তার পর মার্কিন ডেস্ট্রয়ারগুলো সরে যাচ্ছে।
রোববার দেওয়া এক বিবৃতিতে আইআরজিসি জানায়, হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করা যেকোনো সামরিক জাহাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তারা স্পষ্ট করে বলেছে, নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে কেবল বেসামরিক জাহাজগুলোকে এই গুরুত্বপূর্ণ নৌপথ ব্যবহার করতে দেওয়া হবে।
এদিকে, মার্কিন জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে—এমন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনকে সরাসরি নাকচ করেছে তেহরান।
এর আগে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছিল, তাদের জাহাজ প্রণালিতে প্রবেশ করে সেখানে অভিযান পরিচালনা করেছে। তবে ইরানের সশস্ত্র বাহিনী সেই দাবিকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে।
সূত্র: তাসনিম নিউজ এজেন্সি
এনএফ৭১/ওতু
বিষয়:
