ইরানের খারগ দ্বীপে একাধিক বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৬, ০৫:০৭ এএম

সংগৃহীত

ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খারগ দ্বীপে মঙ্গলবার (৭ এপ্রিল) একাধিক শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা মেহর জানিয়েছে, বিস্ফোরণের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির তথ্য এখনও প্রকাশ করা হয়নি।

খারগ দ্বীপ ইরানের তেলের প্রায় ৯০ শতাংশ রপ্তানির কেন্দ্র হিসেবে পরিচিত। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অতীতে দ্বীপটি লক্ষ্য করে হামলা বা দখলের হুমকি দিয়েছিলেন। তবে সর্বশেষ বিস্ফোরণের বিষয়ে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র: সিএনএন

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top