অনুপ্রবেশ ঠেকাতে বাংলাদেশ-ভারত সীমান্তে ‘কুমির-সাপ’ মোতায়ন করবে ভারত
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৭ এপ্রিল ২০২৬, ০৫:৫৮ এএম
বাংলাদেশ-ভারত সীমান্ত নিরাপত্তা জোরদারে নতুন এক বিতর্কিত পরিকল্পনা বিবেচনা করছে ভারত সরকার। সীমান্তবর্তী নদী ও জলাভূমি এলাকায় কুমির ও সাপ ছাড়ার সম্ভাবনা খতিয়ে দেখছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী।
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-কে নির্দেশনা দেওয়া হয়েছে—যেসব সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব হয়নি কিংবা সার্বক্ষণিক নজরদারি কঠিন, সেসব নদী ও জলাভূমিতে কুমির বা সাপ ছাড়া যায় কি না তা যাচাই করতে।
ভারতীয় কর্তৃপক্ষের মতে, এ ধরনের পদক্ষেপ নেওয়া হলে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিরুৎসাহিত করা সম্ভব হতে পারে। একই সঙ্গে সীমান্তপথে চোরাচালান ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডও কমে আসবে বলে ধারণা করা হচ্ছে।
ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, এই ধারণাটি এসেছে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-এর কাছ থেকে। গত ২৬ মার্চ বিএসএফ সদর দপ্তর থেকে মাঠপর্যায়ের ইউনিটগুলোকে এ বিষয়ে সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে।
তবে এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা সরকারি আদেশ জারি হয়নি। বিষয়টি বর্তমানে পরিকল্পনা ও মূল্যায়নের পর্যায়েই রয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:
