সৌদিতে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের বিশেষ বিমান ধ্বংস
আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ৩০ মার্চ ২০২৬, ০২:৫১ এএম
সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের একটি বিশেষ নজরদারি বিমান ধ্বংস করেছে ইরান। মার্কিন কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।
হামলায় যুক্তরাষ্ট্রের অন্তত ১২ জন সেনা আহত হয়েছেন। একই ঘটনায় কয়েকটি রিফুয়েলিং বিমানও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
ধ্বংস হওয়া বিমানটি ছিল বোয়িং ই-৩ সেন্ট্রি মডেলের, যা উন্নত রাডার ব্যবস্থার মাধ্যমে কয়েকশ কিলোমিটার দূরের যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে সক্ষম। পাশাপাশি এটি আকাশ থেকেই যুদ্ধক্ষেত্রে কমান্ডারদের তাৎক্ষণিক তথ্য সরবরাহ করত।
জানা গেছে, এই মডেলের বিমান যুক্তরাষ্ট্রের কাছে বর্তমানে সীমিত সংখ্যায় রয়েছে। এক সময় এ ধরনের বিমানের সংখ্যা প্রায় ৩০টি থাকলেও এখন তা নেমে এসেছে মাত্র ১৬টিতে।
বিশ্লেষকদের মতে, ই-৩ সেন্ট্রি সহজে প্রতিস্থাপনযোগ্য নয়। প্রয়োজনে এর বিকল্প হিসেবে ই-৭ ওয়েজটেইল ব্যবহার করতে হতে পারে, যার প্রতিটির মূল্য প্রায় ৭০০ মিলিয়ন ডলার।
এই হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
সূত্র: আন্তর্জাতিক সংবাদমাধ্যম
বিষয়:
