ভারতে ধরা পড়ল ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৮ মার্চ ২০২৬, ০৬:৫৪ পিএম
বাংলাদেশে রাজনৈতিক কর্মী ও ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ভারতে গ্রেপ্তার হয়েছেন।
রোববার ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের বনগাঁ সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে দেশটির পুলিশের বিশেষ শাখা। পশ্চিমবঙ্গ পুলিশের বরাত দিয়ে ভারতীয় বার্তা সংস্থা এএনআই এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, অবৈধভাবে সীমান্ত অতিক্রম ও ভারতে অবস্থানের অভিযোগে রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন নামে দুই বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।
পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন। প্রাথমিকভাবে জানা গেছে, গ্রেপ্তার হওয়া ফয়সাল করিম মাসুদ বাংলাদেশে সংঘটিত শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।
এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলে জানা গেছে।
বিষয়:
