দুবাইয়ে প্রচণ্ড বিস্ফোরণ, আতঙ্কে জনগণ

আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ১ মার্চ ২০২৬, ১০:৫০ এএম

ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের Dubai-এ আবারও ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর ইরানের পাল্টা হামলার মধ্যেই রোববার (১ মার্চ) টানা দ্বিতীয় দিনের মতো এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের বরাতে বার্তা সংস্থা Reuters জানায়, হঠাৎ বিস্ফোরণের শব্দে নগরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটে যান।

এর আগে শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় ইরানে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়। ইরানি গণমাধ্যমের বরাতে জানা গেছে, ওই হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। রোববার (১ মার্চ) আধা-সরকারি সংবাদ সংস্থা Tasnim News Agency ও Fars News Agency মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

এদিকে হামলার জেরে ইরান মধ্যপ্রাচ্যসংলগ্ন বিভিন্ন গালফ দেশ ও অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। পরিস্থিতি ঘিরে পুরো অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছে।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত দুবাইয়ের বিস্ফোরণে হতাহতের বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য জানানো হয়নি। স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।

 
 


বিষয়:



Top