ভারতের বিপক্ষে পাকিস্তানের পরাজয়ের পর টিভি ভাঙলেন পাকিস্তানি সমর্থক
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৮ পিএম
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রতিদ্বন্দ্বী দুই দলের লড়াইয়ে ভারত পাকিস্তানের উপর বড় জয় লাভ করেছে। রোববার শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করা ভারত ৭ উইকেটে ১৭৫ রান করে।
টার্গেট তাড়া করতে নেমে পাকিস্তান চরম ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে এবং ১৮ ওভারে মাত্র ১১৪ রানে অলআউট হয়। ভারত ৬১ রানে জয় লাভ করে এবং সুপার এইটে পৌঁছায়।
ম্যাচ শেষে পাকিস্তানি সমর্থকের টিভি ভাঙচুর করার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, পাকিস্তানের জার্সি পরা ব্যক্তি হতাশা থেকে টিভি মাটিতে আছাড় মারার পাশাপাশি ব্যাট দিয়ে বারবার আঘাত করছেন।
প্রেমাদাসা স্টেডিয়াম ‘হাউসফুল’ ছিল। উপস্থিত ছিলেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ, পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি, ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক রহিত শর্মা সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তি।
তবে পাকিস্তানের দ্রুত উইকেট পতনের সময় মহসিন নাকভিকে ম্যাচ শেষ হওয়ার আগেই স্টেডিয়াম ত্যাগ করতে দেখা যায়, যা সামাজিক মাধ্যমে ভিডিওতে ভাইরাল হয়েছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত দুই দলের ৯ ম্যাচে ভারতের জয় সংখ্যা ৮।
এনএফ৭১/ওতু
বিষয়:
