কতজন সেনা গিয়ে মাদুরোকে আটক করেছিল, জানালো যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৬ জানুয়ারী ২০২৬, ১০:৫৪ এএম
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে মার্কিন যুক্তরাষ্ট্র কতজন সেনা অংশ নিয়েছিল, সেই তথ্য এবার প্রকাশ করেছে ওয়াশিংটন।
মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ বলেছেন, ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে চালানো গোপন অভিযানে প্রায় ২০০ মার্কিন সেনা অংশ নিয়েছিল। অভিযানে যুক্ত ছিল মার্কিন সেনাবাহিনীর ডেল্টা ফোর্স এবং এফবিআই’র বিশেষ দল।
সোমবার (৫ জানুয়ারি) এক বক্তব্যে হেগসেথ বলেন, “আমাদের প্রায় ২০০ সেরা সেনা তিন রাত আগে কারাকাসের ডাউনটাউনে প্রবেশ করেছিল। তারা একটি ‘সার্চ লিস্টে থাকা’ ব্যক্তিকে—মাদুরোকে—নিরাপদে আটক করে নিয়ে এসেছে। এই অভিযানে কোনো মার্কিন সেনা হতাহত হয়নি।”
তিনি আরও জানান, রাশিয়ার সরবরাহ করা ভেনেজুয়েলার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকরভাবে কাজ করতে পারেনি। অভিযানের সময় ডেল্টা ফোর্সের সদস্যরা নাইট-ভিশন গগলস ব্যবহার করেছিলেন, এবং মাদুরো সহ তার স্ত্রীও সম্পূর্ণ বিস্মিত ছিলেন।
বিষয়:
