অস্ট্রেলিয়ায় বিমান দুর্ঘটনা: নিউ সাউথ ওয়েলসে৩ জনের প্রাণহানি _copy
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৫, ০৯:৫৩ এএম
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যে একটি হালকা বিমান বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। শনিবার সকালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাজ্যের রাজধানী সিডনি থেকে প্রায় ৮৫ কিলোমিটার দক্ষিণে শেলহারবার বিমানবন্দরে স্থানীয় সময় সকাল ১০টার দিকে বিমানটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়।
পুলিশ এক বিবৃতিতে জানায়, ভূমিতে আঘাতের সঙ্গে সঙ্গেই বিমানটিতে আগুন ধরে যায়। পরে ফায়ার অ্যান্ড রেসকিউ নিউ সাউথ ওয়েলস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
দুর্ঘটনায় তিনজনের মৃত্যু নিশ্চিত করেছে পুলিশ। নিহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন (এবিসি) প্রকাশিত ছবিতে দেখা যায়, রানওয়ের ওপর বিমানের পোড়া ধ্বংসাবশেষ ছড়িয়ে রয়েছে।
এ ঘটনায় তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। অপরাধ তদন্তের জন্য ক্রাইম সিন গঠন করা হয়েছে এবং অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরোকে বিষয়টি অবহিত করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বিষয়:
