পার্লামেন্ট থেকে বরখাস্ত ইরানের অর্থমন্ত্রী
Nasir Uddin | প্রকাশিত: ৩ মার্চ ২০২৫, ০৯:২৪ এএম
ইরানের অর্থমন্ত্রী আবদোলনাসের হেম্মতিকে অব্যবস্থাপনার দায়ে বরখাস্ত করেছে দেশটির পার্লামেন্ট। তাঁর দায়িত্ব পালনকালে দেশটির মুদ্রার মান রেকর্ড কমেছে। এমন অভিযোগের পর দেশটির পার্লামেন্টে অনাস্থা ভোটের মাধ্যমে তাকে বরখাস্ত করা হয়। খবর আল জাজিরা
ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, হেম্মতিকে বরখাস্ত করার জন্য গতকাল রোববার পার্লামেন্টে একটি অনাস্থা ভোটের প্রস্তাব আনা হয়। প্রস্তাবের ২৭৩ জন আইনপ্রণেতাদের মধ্যে ১৮২ জন পক্ষে ভোট দেন। বিপক্ষে ভোট দেন ৮৯ জন।
প্রায় আট মাস আগে হেম্মতিকে অর্থমন্ত্রী নিয়োগ দিয়েছিলেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এরপর থেকে গত আট মাসে মার্কিন ডলারের বিপরীতে ইরানের মুদ্রার মান প্রায় অর্ধেক কমে গেছে। বর্তমানে এক ডলারের বিপরীতে ৯ লাখ ২৭ হাজার ইরানি রিয়াল লেনদেন হচ্ছে, যা গত বছরের আগস্টে ছিল ৫ লাখ ৯৫ হাজার ৫শ ইরানি রিয়াল।
ইরানের পার্লামেন্ট সদস্যরা জানান, ওষুধ ও খাদ্যের মতো নিত্যপণ্য এবং বাসাবাড়ির মূল্যবৃদ্ধি ঠেকাতে ব্যর্থ হয়েছেন হেম্মতি। এছাড়া তিনি বৈদেশিক মুদ্রার বাজারও নিয়ন্ত্রণ করতেও পারেননি। এজন্য তাকে অভিশংসিত করা হয়েছে।
পার্লামেন্টে হেম্মতির পক্ষ নিয়ে বলেন, ইরান আজ যে অর্থনৈতিক সমস্যার মধ্যে পড়েছে, এজন্য জন্য কোনো একক ব্যক্তি দায়ী নন। আমরা সব দোষ একজনের ওপর চাপাতে পারি না।
বিষয়: ইরানের অর্থমন্ত্রী আবদোলনাসের হেম্মতি ইরান ইরানের অর্থমন্ত্রী বরখাস্ত বরখাস্ত ইরানের পার্লামেন্ট
