৮০ বারেরও বেশি ভূমিকম্পে কাঁপল তাইওয়ান
রায়হান রাজীব | প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৪, ১০:৪৯ এএম
তাইওয়ানে মাত্র এক রাতে ৮০ বারের বেশি ভূমিকম্প অনুভূত হয়েছে। এদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৩।
সোমবার এক রাতেই সেখানে ৮০ বার কেঁপে উঠে তাইওয়ান। এতে দুটি ভবন ধসে পড়ে। কোনো নিহতের তথ্য পাওয়া যায়নি।
সোমবার ও মঙ্গলবারের এসব কম্পনে তাইপের ভবনগুলো কেঁপে উঠে। সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নি পোস্ট বলছে, এই কম্পনে দুটো ভবন ধসে পড়া ছাড়া আর বড় কোনো ক্ষতি হয়নি।
এর আগে গত ৩ এপ্রিল তাইওয়ানের পূর্ব উপকূলে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে উৎপত্তিস্থল হুয়ালিয়েন শহরে। সেখানকার বেশ কিছু ভবন ধসে পড়েছে। রাস্তাঘাট ও রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় মূল শহর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে প্রত্যন্ত অঞ্চল। এতে ১৪ জন নিহত হয়।
এই ভূমিকম্পের পর থেকে দেশটিতে একের পর এক কম্পন অনুভূত হচ্ছেই। আগামী কয়েক মাস এই কম্পন থাকবে বলে জানা যায়।
