লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৭
রায়হান রাজীব | প্রকাশিত: ২৭ মার্চ ২০২৪, ১১:৫৪ এএম
দক্ষিণ লেবাননের নাবাতিহে প্রাণঘাতী হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কমপক্ষে ৭ জন নিহত হয়েছেন।
বুধবার (২৭ মার্চ) এক প্রতিবেদনে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল (২৬ মার্চ) স্থানীয় সময় মঙ্গলবার দক্ষিণ লেবাননের হেব্বারিয়েহ গ্রােেম একটি জরুরি ত্রাণ কেন্দ্রকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়।
গাজায় ইসরায়েলি হামলার প্রতিশোধে গত অক্টোবর থেকে ইসরায়েলে হামলা চালিয়ে আসছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এর পর থেকে হিজবুল্লাকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়ে আসছে ইসরায়েল।
এই হামলার জেরে লেবাননে এখন পর্যন্ত ২ শতাধিক হিজবুল্লাহা সদস্য ও ৫০ জন বেসামরিক নাগরিকের প্রাণহানি হয়েছে।
বিষয়:
