অবরুদ্ধ গাজায় নিহত ৩২ হাজার ছুঁই ছুঁই
রায়হান রাজীব | প্রকাশিত: ২১ মার্চ ২০২৪, ১০:২৭ এএম
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় আরও শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে নিহতের মোট সংখ্যা প্রায় ৩২ হাজার ছুঁয়েছে।
গত অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি।
বৃহস্পতিবার (২১ মার্চ) আল জাজিরা বলছে, গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় গত ২৪ ঘণ্টায় আরও শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গাজায় ইসরায়েলের ৫ মাসেরও বেশি সময় ধরে চলা নৃশংস আগ্রাসনে এখন অন্তত ৩১ হাজার ৯২৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানানো হয়েছে।
বিষয়:
