আমার এই বিজয় রাশিয়াকে আরও শক্তিশালী করবে: পুতিন
রায়হান রাজীব | প্রকাশিত: ১৮ মার্চ ২০২৪, ০৯:২১ এএম
জয় নিশ্চিতের পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার প্রধান নির্বাচনী কার্যালয়ে বলেছেন, আমার এই জয় রাশিয়াকে শক্তিশালী ও আরও কার্যকর করবে।
এসময় তিনি ভোট দিতে আসা নাগরিকদের ধন্যবাদ জানান। সেইসঙ্গে তিনি ইউক্রেন যুদ্ধে যুদ্ধরত রুশ সেনাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
পশ্চিমাদের ইঙ্গিত করে পুতিন বলেছেন, তারা যতই আমাদের ভয় দেখানোর চেষ্টা করুক না কেন, আমাদের ইচ্ছাকে, বিবেককে দমন করার চেষ্টা করুক না কেন ইতিহাসে কেউ তাতে সফল হয়নি। তারা এখন যেমন ব্যর্থ হয়েছে ভবিষ্যতেও ব্যর্থ হবে।
বিষয়:
