রমজানে আল আকসায় নামাজ পড়তে পারবেন ফিলিস্তিনিরা
রায়হান রাজীব | প্রকাশিত: ৬ মার্চ ২০২৪, ০১:৩৫ পিএম
প্রতি বছরের মতো চলতি বছরও পবিত্র রমজান মাসের প্রথম সপ্তাহে মুসলিমরা আল-আকসা মসজিদে নামাজ পড়তে পারবেন।
মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর।
বিবৃতিতে বলা হয়েছে, ‘বিগত বছরগুলোতে রমজানের প্রথম সপ্তাহে যত সংখ্যক মুসল্লি টেম্পল মাউন্টে (আল-আকসা) আসতেন, এ বছরও তাতে কোনো ব্যতিক্রম হবে না। তবে প্রতি সপ্তাহে জেরুজালেম ও টেম্পল মাউন্ট এলাকার নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করা হবে। তার ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’
বিষয়:
