পূর্বসূরি নারীদের শ্রদ্ধা নিবেদন করলেন কমালা

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২১ জানুয়ারী ২০২১, ০৪:০৬ এএম

পূর্বসূরি নারীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন কমালা

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার আগে পূর্বসূরি নারীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নব-নির্বাচিত মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস।

আর কিছুক্ষণ পরেই ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন কমালা হ্যারিস। যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনিই প্রথম একজন কৃষ্ণাঙ্গ ও এশীয় ভাইস প্রেসিডেন্ট।

শপথ নেওয়ার আগে তিনি একটি টুইট করেছেন যেখানে তিনি বলেছেন, যে তার আগে যেসব নারী এসেছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। তখন তিনি আরও বলেন আমি তাদের কাঁধের ওপরেই দাঁড়িয়ে আছি।

এনএফ৭১/জেএস/২০২১





Top