প্রেসিডেন্ট হিসেবে শেষ ভাষণ দিলেন ট্রাম্প
ইন্টারর্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২১ জানুয়ারী ২০২১, ০২:২৫ এএম
বিদায়ের আগে বিদায় ভাষণ দিয়েছেন মার্কিন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বিদায় ভাষণে ট্রাম্প বলেছেন, প্রেসিডেন্ট হওয়া ছিল ‘অনেক সম্মানের’ বিষয়। সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমি সবসময় আপনাদের জন্য লড়বো।’ কোন না কোন কাঠামোতে আমরা আবার ফিরে আসবো।
কিন্তু ট্রাম্প তার ভাষণে একবারও নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসের নাম উল্লেখ করেননি। তবে তাদের সাফল্য কামনা করেছেন।
এনএফ৭১/জেএস/২০২১
