ইউক্রেন যুদ্ধ থেকে পিছু হটলে খুন হতে পারেন পুতিন: ইলন মাস্ক
রায়হান রাজীব | প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০২৪, ০৯:৪৪ এএম
টেসলা ও স্পেস এক্সের প্রধান নির্বাহী ইলন মাস্কের মতে, ইউক্রেন যুদ্ধে পিছু হটলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গুপ্তহত্যার শিকার হতে পারেন।
সোমবার (১২ ফেব্রুয়ারি) এক আলোচনা সভায় অংশ নিয়ে এমন দাবি করেন টেসলার সিইও ইলন মাস্ক। সেখানে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ইউক্রেনকে অর্থ ও অস্ত্র-সাহায্য দেওয়া নিয়ে কথা হয়।
ইলন মাস্কের মতে, যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনকে ব্যাপক সহায়তা দেয়, তাতে ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ কেবল দীর্ঘায়িত হবে। এতে ইউক্রেনের জন্য কোনো সুফল আসবে না।
বিষয়:
