যুদ্ধকালীন জরুরি সরকার গঠন ইসরায়েলের
শাকিল খান | প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৩, ১১:২৬ এএম
ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধের পঞ্চমদিনে এসে জরুরি সরকার গঠনে ঐকমত্যে পৌঁছাল ইসরায়েলের সরকারি ও বিরোধী দলগুলো। যুদ্ধকালীন পরিস্থিতিতে এই জরুরি সরকারের ছোট্ট মন্ত্রিসভায় সদস্য হিসেবে রয়েছেন কেবল প্রধানমন্ত্রী নেতানিয়াহু, বিরোধী নেতা বেনি গ্যান্টজ ও প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট।
বুধবার (১১ অক্টোবর) ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও বিরোধী দলীয় নেতা বেনি গান্টজ জরুরি সরকার গঠনে ঐকমত্যে পৌঁছান।
যুদ্ধের সময় ন্যাশনাল ইউনিটি পার্টির পাঁচ সদস্যকে বৃহত্তর নিরাপত্তা মন্ত্রিসভায় যুক্ত করা হবে, যা প্রতিটি সরকারের অধীনে কাজ করবে। গান্টজ, আইজেনকোট, গিডিয়ন সা’র থাকবেন সেই মন্ত্রিসভায়, বাকি দুজনকে এখনো নির্ধারণ করা হয়নি।
বিরোধী নেতা ইয়াইর লাপিদের জন্যেও যুদ্ধকালীন মন্ত্রিসভায় একটি স্থান উন্মুক্ত রাখা হয়েছে। উগ্র-ডানপন্থি ইহুদিবাদী দলগুলো থাকলে সরকারে যোগ দেবেন না বলে শর্ত দিয়েছিলেন তিনি।
বিষয়: ফিলিস্তিন যুদ্ধ ইসরায়েল newsflash71
