করোনার টিকা নিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১০ জানুয়ারী ২০২১, ০৬:৩৫ পিএম

উইন্ডসর প্রাসাদে রাজ পরিবারের একজন চিকিৎসকের কাছে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ এবং তার স্বামী এডিনবার্গের ডিউক প্রিন্স ফিলিপ করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নিয়েছেন।

বাকিংহাম প্যালেসের মুখপাত্র শনিবার (৯ জানুয়ারি) সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদমাধ্যম সিএনএনের খবরে জানা যায়, মহামারি করোনার কারণে লকডাউনের পর থেকে ৯৪ বছর বয়সী রানী এবং তার স্বামী ৯৯ বছর বয়সী ফিলিপ উইল্ডসর প্রসাদেই অবস্থান করছেন।

এনএফ৭১/জেএস/২০২১





Top