আপত্তিকর কনটেন্ট অপসারণ অস্বীকার করায় পাকিস্তানে উইকিপিডিয়া নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৫ ফেব্রুয়ারী ২০২৩, ১১:৩৯ এএম

পাকিস্তানে উইকিপিডিয়া নিষিদ্ধ

ধর্মীয় বিদ্বেষমূলক বা আপত্তিকর কনটেন্ট সামগ্রী অপসারণ করতে অস্বীকার করার পরে ইন্টারনেটের সর্ববৃহৎ এবং সর্বাধিক জনপ্রিয় সাধারণ তথ্যসূত্রের ওয়েবসাইট উইকিপিডিয়া নিষিদ্ধ করেছে পাকিস্তান।

পাকিস্তান টেলিকম অথরিটি (পিটিএ) ৪৮ ঘন্টার জন্য উইকিপিডিয়া পরিষেবাগুলোকে অবনমিত করার কয়েকদিন পরেই শুক্রবার গভীর রাতে উইকিপিডিয়ার কালো তালিকাভুক্তি আসে।

দ্য ডন পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, পিটিএ-এর একজন মুখপাত্র জানিয়েছেন, হাইকোর্টের নির্দেশেই উইকিপিডিয়ার অ্যাক্সেসকে ব্লক করা হয়েছে কারণ এতে নিন্দামূলক বিষয়বস্তু ছিল।

আরও পড়ুন: নগ্ন হয়ে হাঁটার স্বীকৃতি পেলেন স্পেনের এক ব্যক্তি

উল্লেখ্য, উইকিপিডিয়া হল একটি বিনামূল্যের অনলাইন বিশ্বকোষ, যা বিশ্বজুড়ে স্বেচ্ছাসেবকদের সম্পাদিত এবং উইকিমিডিয়া ফাউন্ডেশন কর্তৃক সমর্থিত, আয়োজিত এবং পরিচালিত।

সূত্র: এনডিটিভি

 



বিষয়:



Top