রাশিয়ায় গ্যাস পাইপলাইন বিস্ফোরণে ৩ জন নিহত
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২২, ০৪:৪২ এএম
রাশিয়ায় গ্যাস পাইপলাইন বিস্ফোরণে ৩ জন নিহত ও ১ জন আহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের বরাত দিয়ে এ তথ্য জানায় ফক্স নিউজ।
প্রতিবেদনে বলা হয়, এই পাইপলাইনটির মাধ্যমে ইউক্রেন হয়ে ইউরোপে গ্যাস সরবরাহ করা হয়।
জরুরি পরিষেবা বিষয়ক কর্তৃপক্ষ জানিয়েছে, কাজানের ভলগা শহর থেকে প্রায় ১৫০ কিলোমিটার পশ্চিমে কালিনিনো গ্রামের কাছে রক্ষণাবেক্ষণের কাজ চলাকালে পাইপলাইনটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে।
১৯৮০-এর দশকে নির্মিত পাইপলাইনটি সুদজা মিটারিং পয়েন্টের মাধ্যমে ইউক্রেনে প্রবেশ করেছে। এটি বর্তমানে ইউরোপে রুশ গ্যাস পাঠানোর প্রধান রুট।
বিষয়: রাশিয়া গ্যাস পাইপলাইন বিস্ফোরণ
