সৌদি আরব ও চীনের ৩৪ চুক্তি সই
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২২, ০৩:১৮ এএম
সৌদি আরবের সঙ্গে ৩৪টি চুক্তিতে সই করেছে চীন। বুধবার দেশটির প্রধানমন্ত্রী এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাক্ষাতের পর এ চুক্তি স্বাক্ষর হয়। খবর বার্তা সংস্থা এপির।
জানানো হয়, পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদন, তথ্য-প্রযুক্তি, যোগাযোগ, নির্মাণ এবং অন্যান্য শিল্প খাতে বিনিয়োগ করবে চীন। প্রাথমিক তথ্য অনুসারে, দুই দেশের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের চুক্তি হয়েছে। যার মধ্যে রয়েছে ‘হুয়াওয়ে’ মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠানের প্রবেশাধিকারও।
ফাইভ জি নেটওয়ার্কের মাধ্যমে চীনের প্রতিষ্ঠানটি গুপ্তচরবৃত্তি করছে- এমন অভিযোগে নানা অবরোধ-নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র। অংশীদারিত্ব চুক্তিসইকে নতুন যুগের সূচনা হিসেবে আখ্যা দিয়েছেন দু’দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা।
এনএফ৭১/আরআর/২০২২
