তাকে ভাল লাগে, হাসিটা সুন্দর
ইলন মাস্কের প্রেমে মজেছেন তসলিমা নাসরিন
রায়হান রাজীব | প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২২, ০৩:৪৬ এএম
তাঁর সমালোচনায় মুখর এখন সারাবিশ্ব। কিন্তু এমন পরিস্থিতিতে তাঁর প্রশংসায় পঞ্চমুখ হলেন লেখিকা তসলিমা নাসরিন! টুইটারে তসলিমা স্বীকার করলেন তাঁর ভাল লাগে মাস্ককে।
ঠিক কী লিখেছেন তসলিমা নাসরিন? নিজের পোস্টে তিনি লেখেন, এলন মাস্ককে আমার ভাল লাগে। তার বিপুল অর্থের জন্য নয়। বরং তার হাসিটা বড় সুন্দর। আচমকাই লেখিকার এমন পোস্ট ঘিরে জোর চর্চা চলছে নেটদুনিয়ায়। তসলিমার মতের সঙ্গে একমত হয়েছেন অনেক নেটিজেন। মেনে নিয়েছেন, মাস্কের হাসিটা সত্যিই সুন্দর। পাশাপাশি এমন পোস্টের জন্য তাঁকে কটাক্ষও করেছেন অনেকে।
একজনতো খোঁচা মেরে লিখেছেন, ‘ওই হাসি কেবল অনেক টাকা থাকলেই আসে।’ অনেকেই আবার মাস্কের সমালোচনাও করেছেন ওই পোস্টে। তাঁদের দাবি, মাস্ক যে ভাবে সুন্দর হাসির আড়ালে কর্মী ছাঁটাই করে চলেছেন, তা নিন্দনীয়। সব মিলিয়ে তসলিমার পোস্ট ঘিরে সরগরম নেটপাড়া।
এরআগে, ২৭ অক্টোবর টুইটারের মালিক হন মাস্ক। ৪৪ বিলিয়ন ডলার খরচ করে ওই মাইক্রোব্লগিং সাইটটি কিনে নেন তিনি। তারপর থেকে শুরু হয়েছে বিতর্ক। এই পরিস্থিতিতে সবাইকে অবাক করে দিচ্ছে তসলিমার প্রশংসা। সূত্র: সংবাদপ্রতিদিন
বিষয়: তসলিমা নাসরিন ইলন মাস্ক সুন্দর হাসি
