ভোগের প্রচ্ছদে একফ্রেমে বলিউড তিন সুন্দরী সুপারস্টার
রায়হান রাজীব | প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২২, ০২:১৮ এএম
ভোগ ম্যাগাজিনে এবার একেবারে কালো পোশাকে গ্লামারাস লুকে উপস্থাপন করা হয়েছে বলিউডের তিন সময়ের তিন সুপারস্টারকে। এক ফ্রেমে ভোগের ফটোস্যুটে অংশ নেন তিন সময়ের তিন জনপ্রিয় অভিনেত্রী টাবু, কারিনা আর হাল প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী কৃতি শ্যানন। ভোগ ইন্ডিয়ার নভেম্বর সংখ্যার এবারের শিরোনাম ‘ড্রিম কাস্ট’। তাদের ব্যক্তিত্বের সাথে মানানসই করা হয়েছে এমন মেকআপ।
একেবারে কালো পোশাকে গ্ল্যামারাস ও লাস্যময়ী লুক দেওয়া হয়েছে তিন অভিনেত্রীকে। তাঁদের ব্যক্তিত্বের মানানসই করা হয়েছে এমন মেকআপ।
বহু বছর পর এমন পোশাক ও মেকআপে দেখা গেছে অভিনেত্রী টাবুকে। বিশেষ এই ফটোশুটে সুইটহার্ট নেকের ফ্লোর লেন্থ কালো গাউন পরেছেন টাবু। নেটের কালো স্লিভে পোশাকে আনা হয়েছে বাড়তি নাটকীয়তা।

গ্ল্যাম মেকআপের সঙ্গে কানে ঝোলানো দুল ও সোজা চুলে টাবু ছিলেন নজরকাড়া।
বলিউডে কারিনা কাপুর ভালো অভিনেত্রীর পাশাপাশি ফ্যাশন আইকন হিসেবেও পরিচিত। আর এর ঝলক দেখা গেছে ভোগের প্রচ্ছদেও।
শুধু আনবাটন কালো ব্লেজার ও লেদার প্যান্টে আবেদনময়ী লুকে হাজির হয়েছেন কারিনা। গলায় পরেছেন হালকা একটি নেকপিচ। কারিনার চুলের ম্যাসি স্টাইল তাঁর লুকে যোগ করেছে বাড়তি মাত্রা।
হাল প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী কৃতি শ্যানন। আর ভোগের জন্য এটাই তাঁর প্রথম কাজ। তাই এই ফ্যাশন ডিভাকে উপস্থাপন করা হয়েছে ভিন্ন রূপে।

সম্প্রতি তিন প্রজন্মের তিন তারকাকে নিয়ে নতুন সিনেমা তৈরির ঘোষণা দিয়েছেন অনিল কাপুরকন্যা রিহা। আর সেই সিনেমার তিন কাস্ট নিয়েই এবারের ভোগ ইন্ডিয়ার প্রচ্ছদ করা হয়েছে।
মুম্বাইয়ের মতো বড় একটি শহরে টিকে থাকার লড়াই করছেন তিন নারী। সেই লড়াইয়ে বিভিন্ন বাঁক বদল ঘটছে আর দর্শক হেসে লুটিয়ে পড়ছে। বলছি ‘দ্য ক্রু’ সিনেমার গল্প। কমেডি ঘরানার এই সিনেমায় প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় দেখা যাবে টাবু, কারিনা ও কৃতি স্যাননকে। বলি পাড়ার তিন সুন্দরীকে একসঙ্গে পর্দায় দেখতে ভক্তরাও মুখিয়ে রয়েছে।
বিষয়:
