আমিরাতে ৫৪০ বন্দিকে ক্ষমা
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৯ মার্চ ২০২২, ০৪:৪৮ এএম
সংযুক্ত আরব আমিরাতে প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান দেশটির ৫৪০ বন্দিকে মুক্তি দেওয়ার আদেশ দিয়েছেন। রমজান মাস সামনে রেখে এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এসব বন্দিরা বিভিন্ন মেয়াদে কারাগারে সাজাভোগ করছেন। সোমবার (২৮ মার্চ) আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, সবার মধ্যে মানবিক চেতনা, সহিষ্ণুতা ও ক্ষমার দৃষ্টিভঙ্গি জাগ্রত করতে তিনি বন্দিদের মুক্তি দেওয়ার আদেশ দিয়েছেন। এর মাধ্যমে তারা যেমন নতুন জীবন ফিরে পাবে তেমনি তাদের পরিবারের কষ্টও লাঘব হবে।
অন্যদিকে চলতি বছর পবিত্র রমজান মাস শুরু হবে ২ এপ্রিল থেকে। তার আগেই রমজান মাসে রোজাদারদের সেবায় ৮০০টিরও বেশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার।
এনএফ৭১/আরআর/২০২২
