চীনে বিমান বিধ্বস্তের ঘটনায় ১৩২ জনই নিহত
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২২ মার্চ ২০২২, ১০:৩৭ পিএম
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ১৩২ জন আরোহী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় বিমানে থাকা সব আরোহী নিহত হয়েছেন।
চীনের ইস্টার্ন এয়ারলাইন্স এক বিবৃতিতে জানিয়েছে, ১২৩ জন যাত্রী এবং ৯ ক্রুর মৃত্যুতে আমরা গভীর শোকাহত।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি জানিয়েছে, ১৩২ জন আরোহী নিয়ে চায়না ইস্টার্নের একটি বোয়িং ৭৩৭ বিমান সোমবার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়ানশিতে বিধ্বস্ত হয়েছে।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জরুরি ভিত্তিতে উদ্ধার অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন৷ পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন।
সূত্র: ডয়েচে ভেলে
এনএফ৭১/এমএ/২০২২
বিষয়: বিমান বিধ্বস্ত চীন
